আজ সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনসহ আট দফা দাবিতে। ধর্মঘটের প্রথম দিনে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীসহ দেশের জেলা উপজেলা পর্যায়ের সাধারণ মানুষরা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি চলছে। এতে করে সড়ক ও মহাসড়কে কোন যানবাহন চলাচল করতে না দেয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণির যাত্রীদের জেলা, উপজেলায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে পরিবহন শ্রমিকরা। একই দাবিতে পরিবহন ধর্মঘট চলমান রয়েছে দেশের অন্যান্য জেলা ও উপজেলাগুলোতে। গণপরিবহন বন্ধ থাকায় আজ সকাল থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031