একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরি মহল্লার পাশের । আজ মঙ্গলবার বিকাল ৪টা ১৬মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর জিয়াউর রহমান মানবজমিনকে বলেন, বাবর রোডের বিহারি পট্টির বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং হতাহতের কথা এখন পর্যন্ত জানা যায়নি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728