রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থান আগের চেয়ে পরিবর্তন হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন । প্রয়োজনে সেসব দেশে বিশেষ দূত পাঠানো হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে আলোচনায় বসতে হবে। আজ বুধবার সকালে রাজধানীতে রোহিঙ্গা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরও বলেন, মিয়ানমারের গণহত্যা থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত বলে মনে করে চীন ও জাপান। কূটনৈতিক তৎপরতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে আছে। তিনি বলেন, চীন ও রাশিয়ার বক্তব্যে আশাব্যঞ্জক পরিবর্তন লক্ষ করা গেছে।

উভয় দেশই তাদের বক্তব্যে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে। রোহিঙ্গা সমস্যার সমাধান যে মিয়ানমারকেই করতে হবে তা স্বীকার করেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930