মাইক পোম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক  অঘোষিত সফরে দক্ষিণ কোরিয়া গেছেন। সোমবার সিউলের মার্কিন দূতাবাস তার সফরের খবর নিশ্চিত করে বলেছে, ‘অভ্যন্তরীণ বৈঠকের’ জন্য সস্ত্রীক দেশটিতে পৌঁছেছেন তিনি।

উত্তর কোরিয়ার পরমাণু হুমকিকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে তখন সিউল সফর করছেন তিনি।

রবিবার পোম্পেও সিউল পৌঁছেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দৈনিক চৌসান ইলবো। সিউলে পৌঁছে তিনি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান এবং দেশটির প্রেসিডেন্টের দফতরের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বলেও খবরে উল্লেখ করা হয়।

একাধিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবরে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের পিয়ংইয়ং সংক্রান্ত নীতি নিয়ে বিস্তারিত ব্রিফিং করেছেন সিআইএ প্রধান। বৈঠকে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও তুলে ধরা হয়েছে।

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অজুহাতে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। চীন ও রাশিয়ার প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে এ ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে।

এ দিকে,  এ ব্যবস্থার মোতায়েন রাখার জন্য ভাড়া দিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও সিউলের মধ্যে টানাপড়েন দেখা দেয়ার আভাস পাওয়া গেছে। আর এ পরিপ্রেক্ষিতে দেশটি সফর করছেন সিআইএ প্রধান।

সূত্র: পার্স টুডে

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031