নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস আজ শনিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিকাল ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি দক্ষিণ সিটির দায়িত্বভার বুঝে নেয়ার কথা রয়েছে।

ডিএসসিসির প্রধান তথ্য কর্মকর্তা উত্তম কুমার রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।

এর আগে তিনি ঢাকা-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন। সাংসদ পদ থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ডিএসসিসির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031