র‌্যাব-৫ রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদেশি পিস্তলসহ বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য আবু সাঈদ ওরফে দোয়েলকে আটক করেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটক আবু সাঈদ ওরফে দোয়েল উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া দোয়েলের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৬৪৫ টাকাও জব্দ করা হয়েছে।

গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031