সরকারের ১০ টাকা কেজির ৬০ বস্তা চাল পাচারের সময় ডিলারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম থেকে একটি পিকআপবোঝাই চালসহ ডিলার গোলাম মস্তোফা এবং চাল বেপারী চাঁন মিয়াকে আটক করা হয়।

এ ঘটনার পর তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ ডিলারের গুদাম সিলগালা করে দেন।

জানা যায়, আটক চালের ডিলার গোলাম মস্তোফা উপজেলার দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে এমন অভিযোগে ডিলারসহ দুই জনকে আটক করা হয়েছে।

তবে আটক দিগদাইড় ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা এবং চাল বেপারি চাঁন মিয়ার দাবি, ১০ টাকা কেজি দরে কেনার পর ক্রেতারা চালগুলো বেপারিদের কাছে বেশি দামে বিক্রি করে দেয়। এ ব্যাপারে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক মাহমুদ জানান, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে কিনা- সেটি যাচাই করে দেখতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

অভিযুক্ত ডিলারের চাল বিতরণের জন্য মজুদ রাখা গুদামটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031