দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বিদেশে লোক পাঠানোর নামে অভিনব কায়দায় প্রতারণার আশ্রয় নেয়ার অভিযোগে রাজধানী থেকে। শুক্রবার তাদের গ্রেপ্তার করে সিআইডি। আজ শনিবার সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গ্রেপ্তারকৃতদের সর্ম্পকে বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তারকৃতরা- তানভীর আহমেদ ও নাজমুল হাসান সুমন। তানভীর সেনাবাহিনীতে চাকুরি করতো বলে সিআইডকে জানিয়েছে। নাজমুল এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। ওই মামলায় আদালত আজ তাদের দুই দিনের রিমা- মঞ্জুর করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
