র‌্যাব কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার দু’টি স্থানে অভিযান চালিয়ে ২০টি আগ্নেয়াস্ত্র ও ৪৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় নারীসহ ছয়জনকে আটক করা হয়। রবিবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিকাল ৫টার দিকে কক্সবাজার র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মাহমুদ হাসান তারিক।

আটককৃতরা হলেন আবদুল মান্নান (৩৫), আইয়ুব খান (২৭), মহিউদ্দিন মহিন মিয়া (২৪), জোনুয়ারা বেগম (৩৮), নুরুল আলম (৫০) ও নুরল্লাহ (৪৫)।

মেজর মাহমুদ হাসান তারিক জানান, গোপনে অস্ত্র তৈরি করে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযানে নারীসহ ৬ জনকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে এসবিবিএল ৮টি, ডিবিবিএল ১ টি, দেশীয় রাইফেল ৩ টি, ওয়ান শুটারগান ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ৪৯ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের এই ইনচার্জ জানান, আটক ৬ জন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728