র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ঢাকা ও এর পাশের জেলা নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই নারী সদস্যসহ ছয়জনকে আটক করেছে ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বাংলানিউজকে আটকের বিষয়টি জানান।তিনি বলেন, বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকা ও পাশের জেলা নারায়ণগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা জাকিরসহ ছয়জনকে আটক করা হয়। এর মধ্যে দুইজন নারী সদস্য রয়েছেন।  পরে সেখান থেকে অস্ত্র, গুলিসহ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।এ ব্যাপারে দুপুরের দিকে র‌্যাবের মিডিয়া কার্য‍ালয়ে (কারওয়ানবাজার) সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি

 

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031