ঢাকা : চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ (ডিবি) অবৈধভাবে বায়োমেট্রিকে (আঙুলের ছাপ) নিবন্ধিত লক্ষাধিক সিমকার্ডসহ সাতজনকে আটক করেছে ।

রবিবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন জানান, চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে  এই সিমগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম ও আটক ব্যক্তিদের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এর আগে গত ৩০ জুন ময়মনসিংহে দুই হাজার ৫৩১টি সিম, একটি বায়োমেট্রিক নিবন্ধন যন্ত্র এবং ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জামসহ তিনজনকে আটক করে পুলিশ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728