ভারত আতঙ্কে পাকিস্তান সরকার। তারা মনে করছে ‘চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরে’ (সিপিইসি) হামলা চালাতে পারে । ওদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাতে বলা হয়েছে, প্রশিক্ষণ নিতে ৪০০ মুসলিম যুবকের একটি দলকে আফগানিস্তানে পাঠিয়েছে ভারত। সিপিইসিতে হামলা চালাতে এদেরকে ব্যবহার করা হতে পারে। পাকিস্তানের ডন পত্রিকাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন জি নিউজ।

এতে বলা হয়েছে, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে সিপিইসি’র বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে ভারত। এমন হামলা এড়াতে এরই মধ্যে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। এ জন্য পাকিস্তান সরকার গিলগিল-বালতিস্তান কর্তৃপক্ষকে চিঠি লিখেছে। সেখানেকার স্বরাষ্ট্র বিষয়ক একজন কর্মকর্তা ডন’কে বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিপিইসি’র রুটে সম্ভাব্য হামলার বিষয়ে হুঁশিয়ার করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, প্রায় ৪০০ মুসলিম তরুণদের একটি দলকে প্রশিক্ষণ নিতে আফগানিস্তানে পাঠিয়েছে ভারত। পাকিস্তানে সিপিইসির স্থাপনায় হামলা চালাতে তাদেরকে ব্যবহার করা হতে পারে। এমন হামলার লক্ষ্য হতে পারে কারাকোরাম হাইওয়ের ব্রিজও। এ ঘটনার পর সিপিইসি রুটে নিরাপত্তা বৃদ্ধি করেছে পাকিস্তান। পরিস্থিতির বিষয়ে ঘনিষ্ঠ নজরদারি করছে গিলগিট-বাস্তিস্তান প্রশাসন। ওই রুটের সেতুগুলোকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, সিপিইসি শুরু হওয়ার পর থেকেই এটি কার্যকর করা নিয়ে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয় চীন ও ভারতের মধ্যে। এ পর্যায়ে চীন তার অবস্থান পরিবর্তন করে প্রায় এক সপ্তাহ আগে। তারা বলে যে, তাদের মধ্যকার সব তিক্ত সম্পর্ক চুকিয়ে ফেলতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত চীন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031