আব্দুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । শনিবার সকালে সেখান থেকে পালিয়ে আদাবরের বাড়িতে আসেন তিনি। এরপর একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

তিনি (মান্নান) যেখানে আত্মহত্যা করেছেন সেই বাড়িতে কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। গত ১৫ জুন করোনা শনাক্তের পর থেকে মুগদা হাসপাতালে ভর্তি হন মান্নান। সেখান থেকে পালিয়ে এসে গলায় ফাঁস দেন। তার স্ত্রী ও এক ছেলেও করোনা আক্রান্ত। তারা বাসায় আইসোলেশনে আছেন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031