ফাইল ছবি

আদালতে আবেদন করেছেন মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার চেয়ে । এসময় বাদী আদালতে উপস্থিত ছিলেন।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে তিনি এ আবেদন করেন। শুনানি শেষে নথি পর্যালোচনা করার পর এ বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানান বিচারক।

মামলার বাদী পক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পুলিশ অজ্ঞাত কারণে এখনও এরকম একটি মামলার আসামিদের গ্রেপ্তার না করার ফলে মামলার বাদী নিরপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভবনা আছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বাদী আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তার না করে আইনশৃঙ্খলা বাহিনী উদাসীনতার পরিচয় দিয়ে যাচ্ছে।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়। ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031