ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি’র পর এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগে দল কিনলেন বলিউড বাদশা শাহরুখ খান।

সোমবার ইংল্যান্ডের লর্ডসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড গ্লোবাল লিগের দলগুলোর নাম প্রকাশ করে। এতে জানানো হয়, আসছে ১৯ আগস্ট হবে ক্রিকেটারদের নিলাম।

নতুন দলের নাম কেপটাউন নাইট রাইডার্স। কিং খান ও কলকাতা নাইট রাইডার্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের অন্য পার্টনাররা মিলে একসঙ্গে এ দলটি কিনেছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

দলের প্রধান মার্কি (মূল) খেলোয়াড়ের নাম দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান জ্যঁ-পল (জেপি) ডুমিনি। আসছে নভেম্বর-ডিসেম্বরে এই লিগ খেলা হবে বলে জানা গেছে।

নতুন দল কিনে শাহরুখ জানিয়েছেন, নাইট রাইডার্সের তরফ থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকা খুব সুন্দর একটি দেশ। কেপটাউনকে এবার আমরা আমাদের আর একটি বাড়ি বানিয়ে তুলব নিঃসন্দেহে।

এদিকে আইপিএলের দিল্লি ডেয়ার ডেভিলের মালিক জিএমআর গ্রুপও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে দল কিনেছে। তারা জোহানেসবার্গের দল কিনেছে, যে দলের মার্কি খেলোয়াড় পেসার কাগিসো রাবাদা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভাপতি ক্রিস নেনজানি জানিয়েছেন, সবমিলিয়ে মোট ১৫০টি ফ্র্যাঞ্চাইজি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে বেছে সেরা আটটি ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ দেয়া হয়েছে।
১০টি দেশ মিলিয়ে মোট ৪০০ খেলোয়াড় এই লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031