মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিজের দায়িত্বে কোনো অবহেলা করেননি বলে জানিয়েছেন । এই শহরকে মায়ের মতো ভালোবাসেন দাবি করে আসন্ন নির্বাচনে পুনরায় তাকে নির্বাচিত করতে নগরবাসীর সমর্থন চেয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মেয়র ‘মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার কাম মার্কেট’ এর উদ্বোধন করেন।

মেয়র বলেন, ‘কর্তব্যে অবহেলা করিনি। মায়ের মতো এই শহরকে ভালোবেসেছি। জীবন দিয়ে কথা রাখার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি সে ভার আপনাদের।’

সাঈদ খোকন বলেন, ‘রাজধানী ঢাকা এখন উন্নয়নের স্রোতধারায় বদলে যাওয়া এক নতুন নগরী। এ এলাকায় (কামরাঙ্গীচর) ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন কাজ করার ফলে ঢাকা শহরে জলাবদ্ধতা হলেও এখানে কোনো জলাবদ্ধতা হয় না। আগামীতেও ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হলে আর একটি কামরাঙ্গীরচর উপহার দেয়া হবে।’

উদ্বোধন করা কমিউনিটি সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। প্রায় ১৫ কাঠা জমির উপর নির্মিত ৫ম তলা বিশিষ্ট কমিউনিটি সেন্টারটিতে এক হাজার ৬০০ জন অতিথির আসন ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, ব্যায়ামাগার, কাউন্সিলর কার্যালয়, পাঠাগার এবং ৭৬টি দোকান রয়েছে এই কমিউনিটি সেন্টার ও মার্কেটটিতে।

জনসভায় এলাকাবাসীর পক্ষ থেকে পাঁচটি ব্রিজ ও কালভার্ট নির্মাণের দাবি জানানো হয়। দাবির পরিপ্রেক্ষিতে এগুলোসহ অন্যান্য প্রয়োজন পূরণের আশ্বাস দেন মেয়র সাঈদ খোকন।

কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর নূরে আলম, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মাতবর, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক সোলায়মান প্রমূখ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728