আমাকে টার্গেট করে বোমা সব সরকারের আমলেই , গ্রেনেড হামলা ও গুলির ঘটনা ঘটেছে। তাই কোনো আমলেই আমি নিরাপদ ছিলাম না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২১শে আগস্ট শোক ও নিন্দা প্রস্তাব নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। আলোচনার একপর্যায়ে জাতীয় পার্টির এক মন্ত্রীর দিকে তাকিয়ে শেখ হাসিনা বলেন, ওনাদের আমলেও চট্টগ্রামে লালদিঘী ময়দানের জনসভায় গুলি চালানোর ঘটনা ঘটেছিল এবং ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। প্রধানমন্ত্রী বলেন, ২১শে আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, আরেকটি ১৫ই আগস্টের ঘটনা ঘটবে। এ কথা বলার কিছুদিন পরই ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এদিকে ভয়াবহ গ্রেনেড হামলার বার্ষিকীতে ২১শে আগস্ট স্মরণে মন্ত্রিসভায় আলোচনা এবং শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম বলেন, ২১শে আগস্ট নিয়ে নিয়ে আলোচনা এবং শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। নিন্দা প্রস্তাবের বিস্তারিত বিবরণ পরে দেয়া হবে। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে আয়কর আইন সংক্রান্ত একটি বিষয় থাকলেও তা ফিরিয়ে নেয়া হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031