আওয়ামী লীগের বর্ধিত সভার সমাপনী বক্তব্যে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব  জেলা, উপজেলা ও ইউনিয়নে দলের নিজস্ব কার্যালয় স্থাপনের তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, নিজস্ব অফিস থাকা চাই। আপনারা উদ্যোগ নেন, আমরা সহযোগিতা করব। কার্যালয়গুলো সচল রেখে সরকারের উন্নয়নের প্রচার চালাতে তৃণমূল নেতাদের নির্দেশনা দেন তিনি। সংসদ সদস্যদের জেলা নেতাদের সঙ্গে মিলে-মিশে কাজ করতে বলেন শেখ হাসিনা। সদস্য সংগ্রহ অভিযান পরিকল্পিতভাবে করার পরামর্শ দিয়ে দলীয় সভানেত্রী বলেন, এজন্য জেলা কমিটিকে প্রতিটি উপজেলায় একটি সাব-কমিটি করে দিতে হবে। ‘মুড়ি বই ফেরত দিতে হবে। আমি এবার হিসাব নেব,’ বলেন প্রধানমন্ত্রী।
জামায়াত-শিবিরের অনুপ্রবেশ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পেশী শক্তি বৃদ্ধিতে অনেকেই জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের দলে টেনেছেন। এরা এসে দলের ক্ষতি করে, খুন করে। দয়া করে দল ভারী করার জন্য এদের টানবেন না। মামলা থেকে বাঁচতে এবং উন্নয়ন প্রকল্পের ভাগীদার হতে এরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, এরা দলের মধ্যে খুন করে। তারা এতটাই শক্তিশালী হয়ে যায় যে, তাদের কনুইয়ের গুঁতায় আমার নেতা-কর্মীরা টিকতে পারে না। সম্মেলনের সাত মাসের মধ্যে বর্ধিত সভার আয়োজন করায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদও জানান সভাপতি শেখ হাসিনা।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728