ট্রোলিং তার শরীর, প্লাস্টিক সার্জারি, চেহারার মাপ নানা জিনিস নিয়ে হচ্ছে । অনবরত বিভিন্নভাবে সমালোচনার শিকার বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। যদিও সমালোচকদের কটূক্তিতে বিচলিত না হয়ে বরং তাদেরই এক হাত নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দুটি ছবির  কোলাজ পোস্ট করে শ্রুতির সপাট জবাব, তিনি মোটেই এসবে পাত্তা দিতে চান না। কেন তিনি রোগা, কেন তার হাড় দেখা যায় সেসবের উত্তর দিতে তিনি মোটেই বাধ্য নন। ঠোঁট ও নাকে প্লাস্টিক সার্জারি করা নিয়ে বার বার  ট্রোলড হয়েছেন নায়িকা। সে প্রসঙ্গে শ্রুতির সরাসরি জবাব, হ্যাঁ, আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। কিন্তু আমি  তো এর প্রচার করছি না। শারীরিক পরিবর্তন খুবই কষ্টকর। কিন্তু কাউকেই এভাবে বিচার করা ঠিক নয়। আমার শরীর আমি বুঝবো! এ নিয়ে সবার এত মাথাব্যাথা কেন?  একইসঙ্গে শ্রুতির আবেদন, ভালোবাসা ছড়িয়ে দিন, ভালো থাকুন। আমি রোজ নিজেকে ভালোবাসতে শিখছি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় প্রেমকাহিনি আমার সঙ্গে এবং আশা করি আপনারও তাই। এর আগে বেশ কয়েকবার শ্রুতির ছবি নিয়ে ট্রোল করা হয়েছে। সেকথা নিজেই শেয়ার করেছিলেন তিনি। অনেকেই তার ছবিতে লিখেছিলেন বুড়ি  দেখাচ্ছে তাকে। এরই সঙ্গে সমালোচনা করা হয়েছে ‘কী রোগা তুমি’ বলে। বলা হয়েছিল, আপনার মুখে কোনও ঔজ্জ্বল্য  নেই। আপনাকে অসুস্থ লাগছে। ২০০৯ সালে ‘লাক’ ছবিতে বলিউডে অভিষেক হয় শ্রুতি হাসানের। এছাড়া তামিল ও  তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি।  শেষ ২০১৭ সালে তাকে ‘বহেন হোগি  তেরি’ ছবিতে দেখা গিয়েছে কমল হাসানের মেয়ে শ্রুতিকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031