আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে । এটির ওজন ২৫০ কেজি বলে জানা গেছে। বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য টাঙ্গাইলে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার সকালে বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে বোমাটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিনটি বোমা উদ্ধার করা হল। আরও বোমা আছে বলে আশঙ্কা করছেন বিমান বাহিনীর বিশেষজ্ঞরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি ধ্বংস করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ৯ই ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সাদৃশ বোমা উদ্ধার করা হয়। মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের এই বোমাটি উদ্ধার করা হয়।

টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বোমাটি টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের (ফায়ারিং রেঞ্জ) ক্যাম্পাসে নিষ্ক্রিয় করা হয়। পরে ১৫ই ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আবার ২৫০ কেজি ওজনের আরেকটি বোমা পাওয়া যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031