বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরেকটি ১/১১ করতে চাইছে ,বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

আজ দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল এ মন্তব্য করেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেছিল সেনাবাহিনী-সমর্থিত সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দীন আহমেদ। এই দিনটি ১/১১ হিসেবে পরিচিত।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই আলোচনায় ওবায়দুল বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা (বিএনপি) আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, হয়তো এই সরকারের রক্ষা নেই। ভেবেছে, তাদের সুবর্ণ বিজয় সমাগত, ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।

পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না।

আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না।

যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন, সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকিবুর রহমান।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728