হাতকড়াটি রাত দু’টায় আমুয়া দাসের খালে ভাসমান একটি নৌকা থেকে উদ্ধার করা হয়।  ঝালকাঠির কাঠালিয়ায় মাদক মামলায় গ্রেপ্তারকৃত আসামি হাতকড়াসহ পালানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ পলাতক আবুল সরদারের দুই ছেলেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

গত শুক্রবার দিবাগত রাত ৯টায় উপজেলার আমুয়া সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি আবুল সরদার (৪৫) উপজেলার আমুয়া গ্রামের সরদার পাড়ার মৃত সোনা মিয়া সরদারের পুত্র।

থানা সূত্রে জানা যায়, থানার এসআই মো. নূরে আলম ও এসআই বিপ্লব এর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমুয়া সরদার পাড়ায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি আবুল সরদারকে গাঁজাসহ গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তারকৃত আবুল সরদারের দু’হাতে হ্যান্ডক্যাপ পড়িয়ে মটরসাইকেলে তোলার সময় অসাবধানতাবশত: সে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করেও তাকে ধরতে সক্ষম হননি। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মোজাম্মেল হক রেজার নেতৃত্বে পুলিশ আমুয়া এলাকায় রাতভর অভিযান চালিয়েও পলাতক আসামি আবুল সরদারকে গ্রেফতার করতে পারেনি।

থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, আসামি পালায়নের ঘটনায় এস আই নুরে আলম বাদী হয়ে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031