আসামের নাগরিকপঞ্জী নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহযুদ্ধ ও রক্তপাতের সম্ভাবনার যে অভিযোগ করেছেন তার প্রতিবাদ জানিয়ে আসামের বিজেপি সাংসদ শুক্রবার সংসদে দাঁড়িয়ে মমতাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আসামে গৃহযুদ্ধের উসকানি দেবার জন্য মমতাকে গ্রেপ্তার করা উচিত।  তিনি আরও অভিযোগ করেছেন, শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসামের শান্তি বিঘিœত করার চেষ্টা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অল আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদও। সংস্থার সহসভাপতি হেমেন চক্রবর্তী বলেছেন, উসকানিমূলক বক্তব্য রাখার জন্য মমতাকে গ্রেপ্তার করা হোক। তবে আসাম সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আসামের সোনওয়াল সরকারের দ্বিতীয় প্রধান হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন।

এখানে এসে আসামের পরিস্থিতি খারাপ করবেন না। হিমন্ত বলেছেন, এ রকম স্পর্শকাতর একটা সময়ে রাজ্যের পক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা কতটা কঠিন, তা তার তো বোঝা উচিত। তিনি নিজেও তো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। মন্ত্রী আরও বলেছেন, এই কঠিন পরিস্থিতিতে একটা স্ফুলিঙ্গ থেকেই দাবানল ছড়িয়ে পড়তে পারে। তাই এটা বয়ানবাজি আর শোরগোল করার সময় নয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে শিলচরে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে হিমন্ত বলেছেন, আমাদের জেলাশাসক প্রত্যেক সাংসদকে ফোন করে বলেছিলেন, আরও ক’দিন পরে ওখানে যেতে। ততদিনে মানুষের প্রাথমিক সংশয় কেটে যেত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা থাকত না। কিন্তু সেই অনুরোধে তারা কান দিলেন না। উল্টে তাদের দলনেত্রী গোটা বিষয়টিকে সাম্প্রদায়িক মোড়ক দিয়ে রাজনীতি করছেন। তাই আমি বারবার তার সহযোগিতা চাইছি।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930