একই পরিবারের চারজন আহত হয়েছেন ফোনে চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে । গত শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের শাহাপুরে। বিস্ফোরণের সময় ফোনটি চার্জ হচ্ছিল। বিস্ফোরণের পর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তাররা জানিয়েছেন এই বিস্ফোরণে বাবা ও মা গুরুতরভাবে আহত হয়েছেন। তবে ছেলে ও মেয়ের চামড়া পুড়েছে।

ফোনটির ব্যবহারকারী রাজেন্দ্র বলেন, ‘দুই মাস আগে ওই ফোনটি কিনেছিলাম। শুক্রবার ভোরে ফোনটি চার্জে দিয়ে বিছানায় ঘুমাচ্ছিলাম। মাটিতে শুয়ে ছিলেন আমার স্ত্রী, ছেলে ও মেয়ে। জানালার পাশে ফোনটি চার্জে লাগানো ছিল। আমি যখন চার্জ খুলতে যাই তখন ফোনে বিস্ফোরণ ঘটে।’

বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বিছানা ও চাদরে আগুন ধরে যায়। আগুনে চারজন দগ্ধ হন। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তদন্তের পরে বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728