পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পুরাতন বহির্বিভাগের দেয়াল ধসে । বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন পুলিশের এসবি শাখার সদস্য এসআই জাহিদুল ইসলাম, বিএসএমএমইউর আনসার সদস্য ওমর ফারুক, নার্স আনতারা জাহান, পথচারী পারভীন আক্তার। আরেকজন পথচারীর নাম-পরিচয়  তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা বিএসএমএমইউর জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

নার্স আনতারা জাহানের সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, ‘বিকালে আনতারা বিএসএমএমইউ থেকে বাসায় ফিরছিলেন। হোটেল শেরাটনের উল্টো দিকে হাসপাতালের দেয়ালের পাশ দিয়ে যেতেই হঠাৎ করে দেয়াল ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আনতারা পায়ে ব্যাপক চোট পান। তার পায়ে বেন্ডেজ লেগেছে।’

ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জহির রায়হান জানান, ‘বিকাল চারটার দিকে দেয়াল ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় পারভীন আক্তার নামে একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘বিকাল চারটার দিকে দেয়াল ধসের খবর আমরা পাই। এতে পুলিশের একজন এসআইও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপতালে নেয়া হয়েছে।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930