মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে । এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রায় ১০ কিলোমিটার যানজট।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে এ ঘটনা শুরু হয়। তবে বেলা ১১টার দিকেও সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মহাসড়কে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই পক্ষকে। অনেকের হাতে দেখা গেছে লাঠিসহ দেশীয় অস্ত্র।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, আজ মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে। তবে শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারেন সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, এসময় প্রাইভেটকার, মাইক্রো, বাস, ট্রাক, পিকআপ, এমনকি অ্যাম্বুলেন্সেও তল্লাশি চালানো হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031