বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে। আজ বৃহ¯পতিবার বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় পৌনে দুই ঘন্টা এ বৈঠক চলে। তবে এ বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের সদস্য ডেবিট নোয়েল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি ও বাংলাদেশে নিযুক্ত ইইউ এম্বাসেডর রেন্সজে তেরিংক উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা। সেখানেও তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। উল্লেখ্য, বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছিলেন, এবার তারা বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031