কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় ইউনিক পরিবহণের বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে পানিরছড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব জেলার বাসিন্দা কাশেম (৪২), চকরিয়া উপজেলার পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০), পেকুয়া উপজেলার টেটং ইউনিয়নের মো. শফিকের স্ত্রী রাজিয়া সুলতানা (২২) ও কুতুবদিয়ার উপজেলার লেমশিখালী ইউনিয়নের মৃত এবাদুল্লাহর ছেলে মো. ফারুক (২০)।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও সিভিল ডিফেন্সের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছে। এই ঘটনার সঠিক কারণ ও হতাহতের পরিসংখ্যান স্পষ্টভাবে কেউ জানাতে না পারলেও বহু হতাহতের আশংকা করছেন প্রত্যক্ষদর্শী লোকজন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিষ সরকার জানান, যাত্রীবাহী ইউনিক গাড়ি দেবে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, দুপুরের দিকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। দুর্ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও সিভিল ডিফেন্সের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031