পুলিশ দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেসবুকে শেয়ার করার অভিযোগে শাহীন বাবু(৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে । রবিবার রাত সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিনুর রহমান উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাবাজার এলাকার আতিকুর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীন বাবু থানা হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর Tarek Ahmad নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবিটি পোস্ট করা হয়। ১১ অক্টোবর রবিবার শাহীন বাবু ওই ছবিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031