আগামীকাল শনিবার ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এক দিনের রাষ্ট্রীয় সফরে  । সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

সরকারি সূত্র জানায়, কাল বিকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ইন্দোনেশীয় প্রেসিডেন্ট তার সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নৈশভোজে অংশ নেবেন।

এক দিনের সফর শেষে রবিবার তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728