ইভিএমে ভোটগ্রহণের কথা থাকলেও তা হচ্ছে না আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, পরিকল্পনা কমিশন জানিয়েছে যে, বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক মন্দার কারণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর নতুন প্রকল্প আপাতত প্রক্রিয়াকরণ হচ্ছে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলো নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন তার রোডম্যাপে বলেছিল, যদি নতুন ইভিএম কিনতে পারে তাহলে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোট হবে। নতুন ইভিএম না পেলে বিদ্যমান ইভিএমে দিয়ে যতগুলো আসনে ভোট করা সম্ভব সেটা করা হবে।’

এদিকে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু আপাতত নতুন প্রকল্প পাস হচ্ছে না। তাই আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031