নির্বাচনের কিছুদিন আগে তার আত্মজীবনীমূলক বইয়ে পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য দিয়েছিলেন।  সাবেক স্ত্রী সাংবাদিক রেহাম খানের বিভিন্ন বিতর্কিত মন্তব্যে নির্বাচনের ইমরান খানের জয়ের ওপর প্রভাব ফেলতে পারেনি।কিন্তু সেসব তথ্য ইমরানের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

ইমরানকে মানুষ নির্বাচিত করবে তা আগেই জানতেন বলে জানিয়েছেন রেহাম। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এর একমাত্র কারণ, গত চল্লিশ বছর ধরে আমরা একজন নায়ককে খুঁজেছি। ইমরানই সেই নায়ক।’

তবে এদিনও ইমরানকে ‘মাদকাসক্ত’, ‘অসৎ’ এবং ‘আইনের তোয়াক্কা করেন না’ বলে অভিহিত করেন রেহাম। তিনি জানান, ”ইমরানবিরোধী স্বর শুনতে অভ্যস্ত নন। তাই তার কথার বিরুদ্ধে কখনওই কিছু বলতে পারিনি। আর সেভাবে ঘর করাও আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম, কিন্তু পাকিস্তানকে এখন ওর সঙ্গেই ঘর করতে হবে।”

দ্বিতীয় স্ত্রী রেহামের ইমরানকে নিয়ে তীব্র মন্তব্য করলেও প্রথম স্ত্রী গোল্ডস্মিথ ইমরানকে অভিনন্দন জানিয়েছেন। আর এখনও ইমরানের বিষয়ে কোনও মন্তব্য করেননি বর্তমান স্ত্রী আধ্যাত্মিক গুরু বুশরা মানেকা। গত জানুয়ারিতে তাদের বিয়ে হলেও এরই মধ্যে বুশরা ইমরানকে ছেড়ে দূরে রয়েছেন বলে শোনা গেছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930