ইসরায়েলের এক মন্ত্রী মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবে ধর্মীয় অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ইসরায়েলের যেকোনো নাগরিক ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ।

আগে সৌদি আরবে ধর্মীয় প্রার্থনায় অংশগ্রহণের জন্যে ইসরায়েলের মুসলিম নাগরিকদের সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হতো। আর ইহুদিরা বিদেশি পাসপোর্ট অথবা বিশেষ অনুমতি নিয়ে সৌদি আরবে ব্যবসা করতেন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, রবিবার ইসরায়েলের এক মন্ত্রী নতুন এই সিদ্ধান্তের কথা জানান। 

মন্ত্রী আরও জানান, প্রথমবারের মতো ইসরায়েলের ইহুদিরা ব্যবসায়িক উদ্দেশ্যে সৌদি আরবে যাতায়াতের অনুমতি পেয়েছেন। তবে এখনো অনেক ইহুদি সৌদিতে রয়েছেন। তারা বিদেশি পাসপোর্ট অথবা বিশেষ অনুমতি নিয়ে সৌদিতে অবস্থান করছেন। আগে ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কোনো ইহুদি সৌদিতে প্রবেশের অনুমতি পেতেন না।

নতুন এই সিদ্ধান্তকে সৌদি-ইসরায়েলের মধ্যকার উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলে দাবি করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বিষয়ক নতুন একটি পরিকল্পনা প্রকাশ করে। যেখানে মার্কিন নীতি বাস্তবায়নে সৌদি আরবের সমর্থন চাওয়া হয়। তারপরই ইসরায়েলের পক্ষ থেকে নতুন এই ঘোষণা আসে।

বর্তমানে সৌদি ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে উভয় দেশের শত্রু হিসেবে বিবেচিত ইরান সম্পর্কে ঐক্য রয়েছে। ইরানের পারমাণবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায়ই বিভিন্ন মন্তব্য করেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031