তালিকাভূক্ত সন্ত্রাসী মো. ফরিদ (৩৮) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার ব্যাংক পাহাড়ে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে ।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার ওই আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ফরিদ বায়েজিদ আবাসিক এলাকার ডা. এসএম কামাল উদ্দিনের ছেলে।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন সিটিজিনিউজকে বলেন, ফরিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অভিযেগে সাতটি মামলা রয়েছে। ২০০০ থেকে ২০০৮ সালের মধ্যে এসব মামলা হয়।

“বায়েজিদ আবাসিক এলাকায় বাসা হলেও ফরিদ বাংলাবাজার ব্যাংক পাহাড়ে একটি আস্তানা গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।”

ফরিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031