জামাই, শ্বশুর আর শ্যালকের ইয়াবা ব্যবসার চক্র খুঁজে পেয়েছে কোতোয়ালি থানা পুলিশ চট্টগ্রাম মহানগরীতে । চক্রের দুই সদস্য শ্বশুর মো. ইউসুফ (৫০) ও তার মেয়ের জামাই মো. আবদুর রহিম রাজুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার বাগদাদ হোটেলের গলির সামনে  অভিযান চালিয়ে এক হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ ইউসুফ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী হালিশহর থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়।

চক্রের অপর সদস্য শ্যালক মো. আয়াছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, আয়াছ কক্সবাজারের টেকনাফে এনজিওতে চাকরি করার আড়ালে ইয়াবা পাচার করে চট্টগ্রামে তার ভগ্নিপতি সিএনজি অটোরিকশা চালক রহিমকে সরবরাহ করেন। এ কাজে বাহক হিসেবে কাজ করেন ইউসুফ।

জামাই, শ্বশুর আর শ্যালকের এ চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন।

ইউসুফ আর রহিমকে গ্রেপ্তারের পর ওসি মহসীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, কিছু ছবি লজ্জিত করে, ব্যথিত করে, বিব্রত করে। এ ছবিটি তেমনই…সম্পর্কে তারা শ্বশুর-জামাই। শ্বশুর ট্রলারে চাকরি করেন আর জামাই সিএনজি চালান। জামাই রহিমের জন্য ইয়াবা পাঠান তার স্ত্রীর ভাই আয়াছ। আর বাহক হিসেবে পাঠানো হয় শ্বশুর ইউসুফকে। সঠিকভাবে পৌঁছানোর জন্য ২০ হাজার টাকাও দেয়া হয় তাকে। কিন্তু পাচারের আগেই গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর-জামাই দুজনকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031