বলিউড প্রযোজক রমেশ তৌরানী কিছুদিন আগে একটি রোমান্টিক কমেডি ছবির ঘোষণা দিয়েছিলেন । পরিচালক আজিজ মির্জার ছেলে হারুনের পরিচালনায় সে ছবিতে জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতমের।

কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে বনিবনা না হওয়ায় আগেই এ ছবি থেকে সরে পড়েছেন এ প্রজন্মের তারকা দিলজিৎ দোসাঞ্জ। অভিনেতার সোলো ছবি ‘অর্জুন পাতিয়ালা’র বক্স অফিস রিপোর্ট খারাপ দেখে প্রযোজক তার বদলে অন্য কাউকে নেয়ার কথা ভাবছিলেন। তার আগে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন দিলজিৎ।

নতুন খবর হচ্ছে, দিলজিতের পর রমেশ তৌরানীর রোমান্টিক কমেডি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতমও। এই নায়িকা প্রথমে প্রজেক্টে ছিলেন। কিন্তু ছবির চিত্রনাট্য পড়ে নাকি তার পছন্দ হয়নি। এছাড়া প্রশ্ন উঠেছে প্রযোজনা সংস্থার পেশাদারিত্ব নিয়েও। তাই ইয়ামিও ছবিটি ছেড়ে দিয়েছেন।

নাম ঠিক না হওয়া এই ছবিতে শিল্পা শেট্টিরও থাকার কথা ছিল। তবে কিছু এখনো চূড়ান্ত নয়। এদিকে ‘গুড নিউজ’-এর পর দিলজিৎ এবং ‘বালা’র পরে ইয়ামি বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাই ছবি নির্বাচনের ক্ষেত্রে তাদের বাছবিচার যে আরও বাড়বে, তা তো স্বাভাবিক।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031