কাবুল পুলিশ বলছে, ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে।খবর বিবিসির।

একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সঙ্গে কোলাকুলি করছে এই দৃশ্য দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।

মাত্র কয়েকদিন আগেও দু’পক্ষ পরস্পরের সঙ্গে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন।

একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সঙ্গে এই আপসের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না।

আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে- এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে।

বিবিসির সংবাদদাতারা বলছেন, এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান।

(ঢাকাটাইমস/১৬জুন/এসআই)

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031