একটি ভালো পরিবার গড়তে হলে  প্রত্যেক পরিবারের প্রধান ও সকল সদস্যদের বিশেষ করে উঠতি বয়সি সন্তানদের সাথে বন্ধু সুলভ আচারন করতে হবে।উঠতি বয়সি সন্তানদের সাথে ভাল আচরণ করা হয় না বলে ভালো পরিবার গড়ে উঠে না।

একটি ভাল পরিবারকে ঘিরে এলাকার সবগুলো পরিবারই ভালো পরিবার হিসেবে গড়ে উঠে। তবেই এলাকা মাদক , সন্ত্রাস ও সামাজিক অনাচার মুক্ত হবে বলে জানিয়েছেন কাজী মুত্তাকী ইবনু মিনান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( নর্থ) কাজী মুত্তাকী ইবনু মিনান একটি বিট পুলিশিং উঠোন  বৈঠকে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বৃহস্পতিবার (২ মার্চ) পশ্চিম খুলশী জালালাবাদ টাওয়ার এলাকার খোলা মাঠে  বিট পুলিশিং এর উঠান বৈঠকের আয়োজন করে খুলশী থানা।

খুলশী থানার নব যোগদান কারী ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্ত্য রাখেন ৯,১০,১৩ নং ওর্য়াডের মহিলা কাউন্সিল আবিদা আজাদ, অবসর প্রাপ্ত বিচার প্রতি সোলেমান শেঠ, অবসর প্রাপ্ত এসপি আলা বখস্ ,১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক , ১৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপত্তি হায়দার হোসেন বাদল পশ্চিম খুলশী আবাসিক এলাকা মালিকব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু , মহানগর যুবলীগ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক, মহানগর ছিন্নমূল সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, খুলশী থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক আবদুল হান্নান হীরা, আওয়ামীলীগ নেতা হায়দার আলী , বিট অফিসার মোঃ শরীফুল আলম,ওর্য়াড আওয়ামী যুগলীগ নেতা মোঃ মাসুদ রানা, মোঃ সামসুলদিন , মোঃ কামাল, মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভারতীয় দূতাবাস ও হাবিব লেইন , ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় , পশ্চিম খুলশী আ/ এ জালালাবাদ কৃঞ্চচূড়া, মুক্তিযোদ্ধা কলোনী, রোজভ্যালী, নূরীয়া মাদ্রাসা গলি, ফয়‘স লেক ( অংশ বিশেষ) এলাকার গন্যমাম্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যে কোন সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রকাশ্যে অথবা গোপনে প্রশাসনকে তথ্য দেওয়ার ও কাউকে হয়রানি না করার জন্য আহবান জানিয়েছেন প্রধান অতিথি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031