উত্তর কোরিয়া জাতিসংঘের আরোপিত অবরোধ বহাল থাকা সত্বেও দক্ষিন কোরিয়া ও জাপানে কয়লা রপ্তানি করেছে। রাশিয়ার সমুদ্র বন্দর ব্যবহার করে গত বছর কমপক্ষে তিন বার জাপান ও দক্ষিন কোরিয়ায় কয়লা রপ্তানি করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের তিনটি দায়িত্বশীল সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্তা রয়টার্স। উল্লেখ্য, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের অবরোধের মূল লক্ষ্যমাত্রা হল উত্তর কোরিয়াতে বিদেশী অর্থ যাওয়া বন্ধ করা। যাতে দেশটির পারমাণবিক প্রকল্পের অর্থায়ন বাধাগ্রস্থ হয়।

কিন্তু, নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে সুকৌশলে কমপক্ষে তিন দফা কয়লা রপ্তানি করতে সমর্থ হয়েছে দেশটি। একটা পশ্চিমা বন্দরের সূত্র এটি নিশ্চিত করেছে যে, কয়লাবাহী বেশ কিছু কার্গো গত বছরের অক্টোবর নাগাদ জাপান এবং দক্ষিন কোরিয়ায় পৌছায়। যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার বন্দর হয়ে ওই কয়লা রপ্তানি অব্যাহত রয়েছে। নিরাপত্তা জনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে একটি ইউরোপিয়ান নিরাপত্তা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার কয়লা রপ্তানিতে রাশিয়ার সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হলে রয়টার্সকে কোন জবাব দেয় নি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়লা রপ্তানির এ ঘটনাকে জাতিসংঘের আরোপিত অবরোধের লঙ্ঘন বলে রয়টার্সকে জানিয়েছেন দু’জন অবরোধ বিশেষজ্ঞ আইনজীবী।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031