পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার ছক কষছে বলে অভিযোগ করেছে । দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন দাবি করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’তে বিবৃতিটি প্রচার করা হয়। এতে বলা হয়, সিআইএ ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সমর্থিত সন্ত্রাসীদের একটি দল জৈব-রাসায়নিক পদার্থ দিয়ে হামলা চালানোর জন্য দেশটিতে প্রবেশ করেছে। কথিত ওই সন্ত্রাসীদের উত্তর কোরিয়া খুঁজে বের করে ‘নির্দয়ভাবে ধ্বংস’ করবে বলে উল্লেখ করা হয়। কোরীয় উপ-দ্বীপে বিদ্যমান চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পিয়ংইয়ংয়ের কাছ থেকে এমন দাবি করা হলো। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার দাবি হামলায় ‘জৈবরাসায়নিক পদার্থ’ ব্যবহার করা হবে। আর এতে ‘তেজস্ক্রিয় ও সূক্ষ বিষাক্ত পদার্থ’ রয়েছে যা ব্যবহারের ৬ থেকে ১২ মাস পর্যন্ত ফল দৃশ্যমান হবে না বলে বিবৃতিতে দাবি করা হয়। মন্ত্রণালয়ের অভিযোগ ‘কিম’ নামের উত্তর কোরীয় এক ব্যক্তি রাশিয়ায় কর্মরত থাকা অবস্থায় তাকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ঘুষ প্রদান করেছে’। ওই ব্যক্তির কাছে কথিত অর্থপ্রদানের তালিকা তুলে ধরা হয় যার মোট অঙ্ক প্রায় ৩ লাখ ডলার। বিবৃতিতে আরও বলা হয়, সে পিয়ংইয়ংয়ে ফেরার পর তাকে নির্দেশ দেয়া হয়েছে অনুষ্ঠানের জন্য সচারচর ব্যবহৃত এলাকা নিয়ে বিস্তারিত তথ্য দিতে এবং হামলার সম্ভাব্য প্রক্রিয়া পর্যালোচনা করতে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্ত্রাসী-বিরোধী’ একটি হামলা ‘এই মুহূর্ত থেকে শুরু হবে’। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা শক্তি ও পিয়ংইয়ংয়ের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে পৌঁছেছে। এর মধ্যে উত্তর কোরিয়া তাদের ৬ষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে। শনিবার দেশটি দু’সপ্তাহের ব্যবধানে তাদের দ্বিতীয় ব্যর্থ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায়। ওদিকে, যুক্তরাষ্ট্র কোরীয় উপ-দ্বীপের কাছাকাছি একটি রণতরী পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ায় স্থাপন করেছে বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
