দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপে উত্তর কোরিয়া সম্মত বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দুই কোরিয়ার মধ্যে সংলাপ আয়োজনে উত্তর কোরিয়ার সবুজ সঙ্কেত পেয়েছে তারা। সম্ভাব্য এই বৈঠকের জন্য বেছে নেয়া হয়েছে দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম। পানমুনজম নামের ঐতিহাসিক গ্রামটিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
দক্ষিণ কোরিয়ার পুনরেত্রীকরণ মন্ত্রী শনিবার জানিয়েছেন, ২৯ মার্চ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে সম্মতি জানিয়ে বার্তা দিয়েছে পিয়ংইয়ং।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পানমুনজম গ্রামে। ওই চুক্তির ফলেও যুদ্ধ কার্যত থেমে গিয়েছিল। এর আগেও নানা সময়ে ওই এলাকায় দেশ দুইটির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফলে গ্রামটি ঐতিহাসিক হয়ে উঠেছে।
