দুই বারের চ্যাম্পিয়নরা কাভানিকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নাঠে নামার প্রস্তুতি নিচ্ছে উরুগুয়ে। এরিমধ্যে এই পিএসজি তারকা ছাড়াই মাঠে ওয়ারমার্প করছে । তবে একাদশে না থাকলেও বদলী হিসেবে মাঠে নামতে পারেন উরুগুয়েল হয়ে এই বিশ্বকাপে এ পর্যন্ত তিন গোল করা এডিসন কাভানি।

পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শেষের দিকে এসে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন কাভানি। পর্তুগালের বিপক্ষে ম্যাচ জুড়েই কাভানি ছিল অসাধারণ। এ বিশ্বকাপে এখন পর্যন্ত উরুগুয়ে দলের সেরা খেলোয়াড় বলতে গেলে এই পিএসজির স্ট্রাইকারই। পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে একাই করেছেন জোড়া গোল।

তার জোড়া গোলেই জিতেছে উরুগুয়ে।

অথচ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা তারকাকে হারিয়ে কিছুটা বিচলিত দলের কোচ আর কাভানির সতীর্থরাও। কাভানির এই চোটে একাদশে সুযোগ পাচ্ছেন জিরোনা ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান স্টুয়ানি। গেল মৌসুমে জিরোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই স্ট্রাইকার পুরো মৌসুমে ৩৩ ম্যাচ খেলে করেছিলেন ২১টি গোল। তাই কাভানির অনুপস্থিতিতে দলের কোচ অস্কার তাবারেজের ভরসা হিসেবে মাঠে নামবেন স্টুয়ানিই।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031