ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে পাবনার ভাঙ্গুড়ায় । শুক্রবার দুপুর পৌনে ২টার সময় বাঘাবাড়ী-টেবুনিয় আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাঙ্গলীয় গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে। প্রায় ৩০ মিনিট মরদেহ সড়কে পড়ে থাকার পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের একই পরিবারের চার সদস্য একটি অটোভ্যান গাড়িতে চড়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক মহাসড়কে অটোভ্যান গাড়ি পৌঁছালে ফরিদপুর থেকে পাবনাগামী দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যান গাড়িকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে য়ায়। এতে একই পরিবারের ইমন (১৬) ইমরান (১৫) সুম্মা (১৩) নিহত হয়। গুরুতর আহত অপর নারী একই গ্রামের সুলতানের স্ত্রী নুপুর (৩০)। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠনো হয়েছে।

অটোভ্যান গাড়িটি ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড থেকে আঞ্চলিক সড়ক পাথরঘাটা হয়ে বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কে ওঠার সময় দুর্ঘটনায় পতিত হয়। ভাঙ্গুড়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ পাওয়া গেছে। অপরজনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031