দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর সামনে । এ সময় গুরুতর আহত হন আরো দুজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর সামনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুতে দুই দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাদারীপুর পৌরসভার চরখাগদী এলাকার সুজন হাওলদার (২০), ফয়ছাল (২২) ও রাজৈর এলাকার শাওন গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক সুজন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031