আসাদ নিয়ন্ত্রিত সরকারি বাহিনির সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে শুক্রবার কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন সিরিয়ার সহিংসতা কবলিত পূর্ব ঘৌটায়। তাদের মধ্যে তের জনের মতো শিশু রয়েছে। পূর্ব ঘৌটার কাফর বাতনা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বৃটিশ দৈনিক গার্ডিয়ান।

মিডল ইস্ট মনিটর বলছে, নিহতের এ সংখ্যা আরও বাড়বে। সহিংসতা কবলিত এলাকার একজন ডাক্তার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বলছি না যে ঘৌটা রক্ষা করুন। আমি বলতে চাই জাতিকে রক্ষা করুন, মানবতা রক্ষা করুন।’

মানবিক, সভ্য সমাজ, মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কেবল কথাই বলতে পারে, কোনো কার্যকর ভূমিকা নিতে পারেন না বলে দোষারোপ করেন এ চিকিৎসক। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নেয়া এক মাসের যুদ্ধবিরতির সিদ্ধান্তের ২০ দিন পার হয়ে গেলেও এ আহ্বানে কোনো পক্ষই সাড়া দেয়নি।

এছাড়া বৃহস্পতিবার থেকে ১,২০০ এর অধিক নারী পুরুষ ঘৌটা ছেড়ে গেছে। ঘৌটাকে তিন ভাগে ভাগ করে আসাদ সমর্থিত সরকারি বাহিনী অবরোধ দিয়েছে। গোটা অঞ্চলটিতে ভয়াবহ রকম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031