দিল্লি ডেয়ারডেভিলসের গৌতম গম্ভীরের নেতৃত্বে এবারের আইপিএলে শুরুটা ভালো হয়নি । প্রথম ছয় ম্যাচে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। দলের এমন ব্যর্থতার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গৌতম গম্ভীর।
আজ নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ম্যাচ খেলতে নেমেছে দিল্লি ডেয়ারডেভিলস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে টস হেরে ব্যাট করবে তারা। কিন্তু আজকের ম্যাচে একাদশে নেই গৌতম গম্ভীর। দিল্লি ডেয়ারডেভিলস আজ গৌতম গম্ভীর ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে বসিয়ে বিজয় শঙ্কর ও কলিন মুনরোকে একাদশে রেখেছে।
দিল্লি ডেয়ারডেভিলস একাদশ: পৃথভি শ, কলিন মুনরো, গ্লেন ম্যাক্সওয়েল, রিশাব পান্ত (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার (অধিনায়ক), বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, লিয়াম প্লানকেট, অমিত মিশ্র, আভেশ খান, ট্রেন্ট বোল্ট।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুবম্যান গিল, মিচেল জনসন, পীযুশ চাওলা, শিভম মাভি, কুলদীপ যাদব।
