সাত বছর বয়সি এক বালিকা করোনা মহামারি সংকটকালে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তাকে একটি চিঠি লিখেছে । লকডাউনের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে সে বাতিল করেছে তার জন্মদিনের অনুষ্ঠান। জবাবে নিজের হাতে লেখা একটি নোটে সে চিঠির জবাব দিয়েছেন বরিস জনসন। শনিবার বিকালে নিজের টুইটারে তিনি সেটা শেয়ার করেছেন।

 চিঠিতে জোসেফিন লিখেছে- ‘আমি আপনাকে জানাতে চাই আজ আমার জন্মদিন। কিন্তু আমি বাড়িতে অবস্থান করছি। বাবা-মা আমার জন্মদিনের পার্টি বাতিল করেছে। কিন্তু এটা নিয়ে আমি কিছু মনে করিনি। আমি চাই সবাই সুস্থ থাকুন।’ জোসেফিন লিখেছে- ‘দয়া করে আমাদের সকলকে সুস্থ রাখতে কঠোর পরিশ্রম করুন।

আপনি কি হাত ধোয়ার কথা মনে রেখেছেন?’

 ছোট্ট মেয়েটির চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জোসেফিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- ‘শুভ জন্মদিন! আপনি আপনার বাড়িতে অবস্থান করছেন শুনে আমি আনন্দিত। যদিও আপনার জন্মদিনের পার্টি বাতিলের কথা শুনে আমি দুঃখিত। আপনি যা করছেন ঠিক তা-ই করেছেন। খুব ভাল করেছেন! আপনি একটি দুর্দান্ত উদাহরণ স্থাপন করছেন।’ প্রধানমন্ত্রী লিখেছেন- ‘আমরা সবাই এনএইচএসকে রক্ষা এবং জীবন বাঁচাতে আমাদের কাজ করছি। মানুষকে সুরক্ষিত রাখতে আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি। আমরা যদি একসাথে কাজ করি তবে করোনভাইরাসকে প্যাকিং করে ফেলতে পারব। আর আমরা যদি একবার সেটা করে ফেলতে পারি তখন আপনি অবশ্যই আপনার বন্ধুদের সাথে একটি পার্টি করতে পারবেন!’

জোসেফিনের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন- ‘আপনার প্রশ্নের উত্তরে- আমি নিয়মিত ২০ সেকেন্ডের জন্য সাবান এবং জল দিয়ে আমার হাত ধুয়ে নিচ্ছি। দুইবার শুভ জন্মদিন গাওয়ার জন্য যতক্ষণ সময় লাগে!’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031