আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে ইলিয়াস মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে গোপলগঞ্জ জেলার মুকসুদপুরে উপজেলায় । এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াস মুন্সি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ফজর আলী মুন্সির ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, গোবিন্দপুর গ্রামের ফরিদ মুন্সির সঙ্গে একই এলাকার আলী আজমের আধিপত্য ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ভোরে ফরিদ মুন্সির সমর্থক ইলিয়াস মুন্সি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে। এলাকার পরস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728