অস্ট্রেলিয়া সফরটা জয় দিয়ে শুরু করেছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। বুধবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশকে ১ উইকেটে হারিয়েছেন লিটন-এনামুলরা। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এইচপি দল।

অবশ্য জয়-পরাজয়ের চেয়ে ভিন্ন কন্ডিশনে নিজেদের শক্ত করে গড়ে তোলার জন্যই এই ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। অনেকটা ‘শিক্ষা সফরে’র মতই। বিদেশের মাটিতে টাইগার ক্রিকেটাররা এই ক্যাম্পের মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

ম্যাচ খেলার পাশাপাশি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ২ নম্বর মাঠে এবং ২ নম্বর নেটে অনুশীলন করবেন বিজয়রা। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ইংল্যান্ড সফরে যাবে হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড।

এইচপি ক্যাম্প পরিচালনা করেন এইচপির কোচ সিমন হেলমট। তার সঙ্গে আছেন স্থানীয় কোচরাও। এরা হলেন-সহকারী কোচ মিজানুর রহমান বাবুল, ফিল্ডিং কোচ সাইফুল ইসলাম, উইকেটকিপার গোলাম মুর্তজা এবং পেস বোলিং কোচ মাহবুব জাকি। ১৫ দিনের এই সফরে যাননি বিসিবির নির্বাচক প্যানেলের কোনো সদস্য।

এইচপি স্কোয়াড:

এনামুল হক বিজয়, তানবির হায়দার খান, লিটন কুমার দাস, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, হোসেন আলী, তাসামুল হক, ইরফান শুক্কুর, আবুল হাসান রাজু, মেহেদী মারুফ, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন ও নিহাদুজ্জামান।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728