চরজব্বর থানায় মামলা হয়েছে সুবর্ণচর পূর্বচরবাটা ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে এ ধর্ষণের ঘটনায় ওই ধর্ষিতার বড় ভাই নিরব থানায় মামলা করেছেন। এর আগে , বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও একই ইউনিয়নের চান মিয়ার ছেলে নিজাম (২২)। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার দুপুরে ভিকটিম তার মাকে হাতিয়া যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। মাকে এগিয়ে দেয়ার জন্য বুড়ার দোকানের কাছে যায় ধর্ষিতা। পরে সে বাড়ি ফেরার পথে অটোরিকশাচালক স্বপন তার গাড়িতে উঠতে বলে।

সে বলে তার কাছে ভাড়ার টাকা নাই।

আমি উঠবো না। তখন স্বপন ভিকটিমকে বলে গাড়ি ভাড়া লাগবে না। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। এই বলে ধর্ষিতাকে অটোতে নিয়ে স্বপন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে আসে। সেখানে নিজাম নামে আরো এক লম্পট অপেক্ষা করছিল। রাতে স্বপন ও নিজাম দুজন মিলে গণধর্ষণ করে। শুক্রবার সকালে ভিকটিম বাড়িতে এসে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ভিকটিমের বড় ভাই নিরব শুক্রবার রাতে স্বপন ও নিজামকে আসামি করে চরজব্বর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। চরজব্বর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহিম খলিল মানবজমিনকে জানান, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। গতকাল শনিবার ভিকটিমের ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728